সাহারা খাতুনের মৃত্যুতে যুবলীগ নেতা খোকন ঢালীর শোক প্রকাশ
প্রকাশিতঃ 12:03 am | July 11, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভালুকা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী।
এক শোক বার্তায় এই নেতা বলেন, সাহারা খাতুন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সরব ছিলেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, আইয়ুব-ইয়াহিয়া বিরোধী আন্দোলন, দেশ স্বাধীনের আন্দোলন, ৭৫’র পর অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলন এবং জিয়ার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন রাজপথে। রাজপথে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে হরতাল, সভা-সমাবেশ করতে গিয়ে একাধিকবার গ্রেফতার এবং নির্যাতিত হয়েছেন।
খোকন হোসেন ঢালী আরও বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রীকে হারালো। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ব্যাংকক স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেন।

