ময়মনসিংহে মতিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ 12:27 am | August 04, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর : ময়মনসিংহে মতিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাধারন সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু এর
পিতা মরহুম মতিউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ১ম শাহাদাৎ বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নাজিম উদ্দীন আহমেদ এমপি, ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, এডভোকেট জালাল উদ্দিন, মাননীয় প্রধান মন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস ঈ নোমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাকখার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মাসুম সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ।

