ভালুকায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ 12:37 pm | January 05, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪ জানুয়ারী সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান টিপুর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
কামরুজ্জামান টিপুর নেতৃত্বে ওই র্যালীতে উপজেলা, পৌরসভা, কলেজ ও ভিবিন্ন ইউনিয়নের কয়েকশত নেতা কর্মী অংশগ্রহণ করেন।

