|

ময়মনসিংহে পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি পালিত

প্রকাশিতঃ 11:24 pm | January 29, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহে পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। সকালে পরিবেশ ক্লাবের উদ্যোগে টাউন হল মোড়ে মাস্ক বিতরণ করা হয়।

পরে ব্রহ্মপুত্র নদের পাড়ে বালুর চরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ক্লাবের মেন্টর সরকারি আনন্দমোহন কলেজের ইসলাম ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিহির লাল সরকার, সময় টিভির সিনিয়র রিপোর্টার হারুনুর রশিদ, এনটিভির জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফ, পরিবেশ ক্লাবের সভাপতি মো. নাজমুল হক, জেলা সভাপতি দেলোয়ার হোসেন রাজিব প্রমুখ।

ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ও জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।