|

স্বেচ্ছাসেবকলীগের নেতা হলেন ভালুকার নিপুন

প্রকাশিতঃ 2:53 pm | March 04, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ভালুকার সৌমিত্র চক্রবর্তী নিপুন নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিপুন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ,ময়মনসিংহ বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন।

তিনি অত্যান্ত সততার সাথে ময়মনসিংহ ১১ জাতীয় সংসদ সদস্যের একান্ত সচিব হিসেবে কাজ পরিচালনা করছেন।

একান্ত সাক্ষাৎকারে ,সৌমিত্র চাক্রবর্তী নিপুন জানান, ১৯৯৯ থেকে ২০২১,সুদীর্ঘ ২৩বছর পর আন্দোলন-লড়াই-জেল-জুলুম নির্যাতিত হয়ে অবশেষে রাজনৈতিক ভাবে অনেকটা মূল্যায়িত হলাম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখায় আমাকে উপ-স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত করায়। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু,ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটদার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

নিপুণ আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন ও বিশ্বস্ত হয়ে যেন দলের জন্য কাজ করতে পারি ।ভালুকার কৃতি সন্তান সৌমিত্র চাক্রবর্তী নিপুনের এই পদ লাভে উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।