|

ভালুকায় অসহায় দরিদ্রদের মাঝে আতিকের শাড়ী বিতরণ

প্রকাশিতঃ 8:32 pm | May 11, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়নপুর ও গোবুদিয়া’র মানুষের পাশে থেকে কাজ করার মনোভাব নিয়ে নয়নপুর ৬নং ওয়ার্ডের আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপার্থী হিসেবে আতিকুল ইসলাম (আতিক) কাজ করে চলেছেন দীর্ঘদিন, নয়নপুর ও গোবুদিয়া এলাকার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ৭শতাদিক ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।

১১ই এপ্রিল মঙ্গলবার সকালে নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,পশ্চিম নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নয়নপুর শিক্ষানীড় মডেল স্কুলের সভাপতি আতিকুল ইসলাম (আতিক)’র নিজস্ব অর্থায়নে এসব উপহার বিতরণ করেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ফাইজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শ্রী ব্রজেন দাস, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল পারভেজ, সাবেক ইউপি সদস্য বাছেদ,মল্লিকবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার সুপার কাশেম,গুবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান,যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশিদ,মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।