পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার উদ্যোগে পথ শিশু ও ছিন্নমূলদের খাসি গোস্ত বিতরণ
প্রকাশিতঃ 7:58 pm | June 30, 2023
নিজস্ব প্রতিবেদক:

পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে খাসি গোস্ত বিতরণ করা হয়েছে।
ভালুকায় ৩০ জুন (শুক্রবার) অসহায়, দরিদ্র, পথ শিশুদের মাঝে খাসি কুরবানী দিয়ে ওই গোস্ত বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবীদের আইডল শফিকুল ইসলাম, ভালুকা উপজেলা ওয়ার্কশপ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত।

এছাড়াও পথশিশু ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার সভাপতি জোহাদ, সদস্য আরাফাত, তানজিল, সজীব, নাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিল।
সভাপতি বলেন আমাদের আজকের কার্যক্রমে সকল অর্থায়ন করেছে লন্ডন প্রবাসী মুরাদ খান এবং সকল সদস্যদের সার্বিক সহায়তায় প্রোগ্রামটি সফল হয়েছে।

