ভালুকায় অনুষ্ঠিত হলো তারুণ্যের আড্ডা ও কাওয়ালী গান
প্রকাশিতঃ ৪:৫৮ pm | মার্চ ২৬, ২০২৬

আনোয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সামাজিক সংগঠন “আগামীর ভালুকা”-এর উদ্যোগে এক মনোজ্ঞ কাওয়ালী গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) পৌর সদরের কোর্ট ভবনের শহিদ মিনার মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিককর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। কাওয়ালী গানের পরিবেশনায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় ভিন্নধর্মী এক আবহ, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
আয়োজক সংগঠন “আগামীর ভালুকা” জানায়, ভবিষ্যতেও তারা এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে, যাতে সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন New Vision Bangladesh Platform এর সদস্য সচিব ফরহাদ আরিফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

