|

ভালুকায় ছিনতাই হওয়া ডিমের গাড়ী নারায়নগঞ্জ থেকে উদ্ধার : আটক-১

প্রকাশিতঃ 11:23 pm | September 08, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকা থেকে ছিনতাই হওয়া ডিমের গাড়ী এক ছিনতাইকারীসহ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থেকে উদ্ধার করেছে  ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার এসআই জবিন চন্দ্র বর্মন, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই কাজল ও এএসআই খলিলুর রহমান সঙ্গীয় র্ফোস নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও তালতলা এলাকার নূরু মিয়ার ডিমের আড়ৎ থেকে ছিনতাই হওয়া গাড়ী (ঢাকা মেট্রো-অ ১১-১১৮৫) উদ্ধার করে।৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে ডিমের গাড়ী ছিনতাই মামলার বাদী মমিন মিয়াকে সাথে তারা ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় বাদল মিযা নামের এক  ছিনতাইকারীসহ ছিনতাই হওয়া ১০ হাজার ডিম জব্দ করে পুলিশ।

শনিবার সকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ প্রমূখ।

ফিরুজ তালুকদার তাঁর লিখিত বক্তব্যে আরও জানন,  গত ২ সেপ্টেম্বর  মোহাম্মদপুর ঢাকার ডিম ব্যবসায়ী মমিন মিয়ার ৭০হাজার ২শ ডিম আনুমানিক (মূল্য ৪,৯১,৪০০/= টাকা) টাংগাইলের ঘাটাইল ও গারোবাজার থেকে পিক-আপ গাড়ী নিয়ে ঢাকা যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরাবাড়ী নামকস্থানে  একটি প্রাইভেটকার পুলিশের রঙ্গিন সিগনাল বাতি জালিয়ে ডিমের গাড়ীর গতিরোধ করে গাড়ীটি ছিনতাই করে। এসময় তাদের সাথে থাকা নগদ ১১ হাজার ২ শত টাকা এবং ৩ টি মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।