|

শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে ভালুকায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর আনন্দ মিছিল

প্রকাশিতঃ 8:55 pm | October 02, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ অক্টোবর সার্কিট হাউজ ময়দানে আগমন উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১, ভালুকা আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল করা হয়।

সোমবার বিকেলে পৌরসভার মেজরভিটা মোড় থেকে বের হয়ে মিছিলটি মহাসড়ক দিয়ে থানামোড় হয়ে বাজার প্রদক্ষিণের পর ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজিম উদ্দিন আহমেদ ধনু, সফিকুল ইসলাম কামাল, জসিম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ প্রমুখ।