ভালুকায় দখল হওয়া বনের জমি উদ্ধার
প্রকাশিতঃ 6:44 pm | October 07, 2018
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা রেঞ্জের হবিরবাড়ী মৌজার ১৫৪ নম্বর দাগে বনের দাবীকৃত জমিতে ঘর উঠাতে গেলে বন বিভাগ ২টি নির্মানাধীন ঘর ভেঙ্গে ওই জমি উদ্ধার করে।
বনবিভাগ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী মৌজার ১৫৪ নম্বর দাগে আমতলি এলাকার রাসেল ও রবিউল মিয়া বন বিভাগের দাবীকৃত জমিতে দুটি ঘর নির্মাণ করে। পরে বনের জমি দখলের খবর পেয়ে স্থানীয় বন বিভাগ উচ্ছেদ অভিযান চালায়।
হবিরবাড়ী বিট কর্মকর্তা আব্দুর রফিক জানান, ঘর নির্মাণের খবর পেয়ে বন প্রহরীদের সাথে নিয়ে ওই এলাকায় গিয়ে ১টি টিন সেট ও ১টি ইটের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছি। এ ঘটনায় বন আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

