|

ময়মনসিংহে ২৬ পয়েন্টে তৎপর পুলিশ

প্রকাশিতঃ 6:09 pm | October 10, 2018

ময়মনসিংহ প্রতিনিধি: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে ময়মনসংহেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

শহরের জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঈিনারপাড় মোড়সহ ২৬ টি পয়েন্টে সতর্ক ও তৎপর অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।

এছাড়া যেকোনো ধরনের নাশকতা ও বিশঙ্খলা এড়াতে পুলিশের ৭ থেকে ৮ টি মোবাইল টিম চষে বেড়াচ্ছে শহরজুড়ে।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এসব তথ্য জানান।

তিনি জানান, গোটা জেলায় এই রায়কে ঘিরে কোনো রকম নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

দীর্ঘ ১৪ বছর পর বুধবার ঢাকার একটি আদালতে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।