|

ভালুকায় পরিবহন ধর্মঘটে জনদূর্ভোগ চরমে

প্রকাশিতঃ 1:20 pm | October 28, 2018

পলাশ তালুকদার, ভালুকার খবর: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ রোববার সকাল থেকে সারা দেশে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা।

তারই ধারাবাহিকতায় ভালুকায় ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে গণপরিবহন, বিশেষ করে বাসের অপেক্ষায় ভালুকার বিভিন্ন জায়গায় হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। যেসব জায়গায় বাস থামে, সেখানে অপেক্ষায় অনেক মানুষ।

আজ সকাল থেকেই শত শত মানুষকে বাসের জন্য বাসষ্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যস্থলের উদ্দেশে। কেউ বেশি ভাড়ায় রিকশা অথবা সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছেন।