|

ভালুকায় সাংস্কৃতিক উৎসব উদযাপন

প্রকাশিতঃ 6:04 pm | October 30, 2018

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর:  ভালুকায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের কর্মসূচীর অংশ হিসেবে ওই সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর হইতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন দাস শুভ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, রাজৈ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, আওয়ামী শিল্পীগোষ্ঠী ভালুকা শাখার সভাপতি উসমান গনি তুহিন প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।