|

ভালুকায় প্রভাবশালী কতৃক রাস্তা বন্ধের অভিযোগ

প্রকাশিতঃ 9:10 pm | November 24, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নুরুল হক মাস্টার ও তার ছেলে সাইদুল হক সুহেলসহ মোহাম্মদ আলী এবং আহম্মদ আলীকে বিবাদী করে আদালতে ৩টি মামলা ও ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী (নং-৭২৯) করেছে ভূক্তভুগী রাশেদুজ্জামান রাশেদ।

রাশেদুজ্জামান রাশেদ জানান, স্থানীয় ভাবে বেশ কয়েকটি শালিশ করে আমরা ব্যার্থ হয়ে আদালতে মামলা করিছি। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় আমাদের উপর অন্যায় ভাবে নির্যাতন করছে।