ভালুকায় হতদরিদ্রদের মাঝে সুপ্তি সোয়েটার্সের শীত বস্ত্র বিতরণ
প্রকাশিতঃ 5:44 pm | January 05, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় শীতার্ত হতদরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামে প্রায় দেড় হাজার নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়।
স্থানীয় সুপ্তি সোয়েটার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক তরুণ সমাজ সেবক মো. মোস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও আব্দুস সালাম ঢালী, নাজমুল আলম সোহাগ মাস্টার, রাসেল আহম্মেদ ঢালী, শরীফ হাসান, শামীম আহাম্মেদ, নূরে আলম হবি , শাহজাহান সিরাজ, আতিকুল ইসলাম, এনামুল ইসলাম শাহীন প্রমুখ।
একই দিন দুপুরে হবিরবাড়ী মাওড়ার চালা গ্রামেও সুপ্তি সোয়েটার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক তরুণ সমাজ সেবক মো. মোস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে হতদরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

