ময়মনসিংহে পথশিশুদের সাথে ভালোবাসা দিবস উৎযাপন
প্রকাশিতঃ 9:44 am | February 15, 2019
সাখাওয়াত হোসেন সুমন : ১৪ই ফেব্রুয়ারী ময়মনসিংহ স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ভালোবাসা দিবস উৎযাপন উপলক্ষে ময়মনসিংহের নগর ফুলদের (পথশিশু) সাথে “ভালোবাসা বিনিময়” আয়োজন করা।
উক্ত অনুষ্ঠানে পথশিশুদের সাথে একবেলা খাওয়া ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক-স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে সুন্দর একটি দিন সফল ভাবে উৎযাপন করা হয়।
অনুষ্ঠানটিতে ময়মনসিংহের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন।

