ভালুকায় নেশাগ্রস্থ যুবক খুন
প্রকাশিতঃ 9:14 pm | February 18, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় খুন হওয়া এক নেশাগ্রস্থ যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার উথুরা ইউনিয়নের মর্চি গ্রামের একটি জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে রাজমিস্ত্রী আমিরুল ইসলামের (১৮) মরদেহ জঙ্গলে পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের মাথায় নেশা করার গামের একটি পলিথিনে মুড়ানো থাকে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের পরে খুন হওয়ার আসল কারন জানা যাবে।

