ভালুকায় বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ
প্রকাশিতঃ 8:59 pm | March 16, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সুপ্তি সোয়েটার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মো. মুস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে হাফিজিয়া মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা হবিরবাড়ি মুসলিম এতিমখানা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও মিস্টি বিতরণ করা হয়।
এসময় মো. মুস্তাফিজুর রহমান মামুনসহ মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


