গাজীপুরের শ্রীপুরে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠিত।
প্রকাশিতঃ 6:06 pm | May 26, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: গাজীপুরের শ্রীপুরে পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী মুরগীর বাজার দারুসসালাম এতিম খানা ও কওমী মাদরাসায় স্বপ্নময় দুরন্ত প্রতীক ময়মনসিংহ এর উদ্যোগে ও আল-কুরআন ফাউন্ডেশন ময়মনসিংহ এর আয়োজনে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে প্রায় ৫০ টি কুরআন বিতরণ করা হয়।
স্বপ্নয়ম দুরন্ত প্রতীক ময়মনসিংহ এর সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-কুরআন ফাউন্ডেশন ময়মনসিংহ এর প্রতিষ্ঠাতা পরিচালক মিসবাহ হাবিবুল্লাহ জিহাদী। এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ, গাজীপুর জেলা সদস্য শাকিল সহ মাদরাসার কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।

