ভালুকা পাইলট স্কুলের ২০০৮ ব্যাচের আয়োজনে ইফতার
প্রকাশিতঃ 8:10 pm | June 04, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের এসএসসি পরিক্ষার্থী ব্যাচের বন্ধুমহলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে স্কুলের শিক্ষক জুয়েল আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক রফিকুল ইসলাম রফিক, জলিল আহাম্মেদ, মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।
আলী রেজা জুয়েব রাতুল, জাহিদুল হাসান সনি, তানভির হোসেন ইমন, মনোয়ারুল ইসলাম রিয়েল, জহিরুল ইসলাম প্রমুখের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্বে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও মাগফেরাত কামনায় করা হয়।


