ভালুকা সরকারী কলেজের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে আনন্দ র্যালী
প্রকাশিতঃ 4:41 pm | July 07, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা সরকারী কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রনীতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার হাসান অপুর পক্ষ থেকে আনন্দ র্যালী করা হয়েছে। শনিবার সকালে ক্যাম্পাস চত্ত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিনে নেতারা নবীণ শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগদানের আহবান জানান।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মাহ্জাবিন খান জয় (অরেস্ট্রেড), আবু সাঈদ বাবু, মেহেদী হাসান আবিদ, আল আফ মাহমুদ (অন্তু), জান্নাতুল ফেরদৌস (শাওন), তন্ময় সজীব, সয়েব খান লাদেন, মারুফ খান, কাইয়ুম শেখ, শাকিল, খান রাশেদ, রিফাত পাঠান, আব্দুল্লাহ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার হাসান অপু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু কাকা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইয়ের নির্দেশে ভালুকা সরকারী কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রনীতে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে র্যালী ও তাদেরকে ছাত্রলীগে যোগদান করে দেশ রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবান জানিয়েছি’।

