ভালুকায় সাংসদের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান
প্রকাশিতঃ 5:12 pm | July 17, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু‘র ঐচ্ছিক তহবিল থেকে গরীব ও দুস্থ্যদের আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু নিজ হাতে স্থানীয় ৭৮ জন গরীব ও দুস্থ্য ব্যাক্তির মাঝে ২লক্ষ ৪৭হাজার টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অন্যানদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমুখ।

