ভালুকা পাইলটের এসএসসি ১৯৯০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিতঃ 11:25 pm | August 17, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ“৯০ এর প্রাক্তন শিক্ষার্থীদের “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা ২০১৯” ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘হোটেল স্বাদ’ এ অনুষ্ঠিত হয়।
১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় অর্ধ-শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক শামীম রেজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইমান আলী শেখ, খন্দকার জুবায়ের আহমেদ, মো. সফিউল্লাহ লিটন, কামরুল ইসলাম, তাজমুল হক মন্ডল, আক্কাস আলী, এড. শরিফুল ইসলাম সোহাগ, প্রভাষক মজিবুর রহমান ও মিজানুর রহমান পাঠান।
মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ উক্ত ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের সুচিকিৎসার জন্য একটি চিকিৎসা সহায়তা তহবিল গঠন করা হয়। উক্ত ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত ডা.আসাদুজ্জামান রিপন ও জাহাঙ্গীরে উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

