ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ উদ্বোধন
প্রকাশিতঃ 7:10 pm | August 24, 2019
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপরে উপজেলার ভরাডোবা গ্রামের ‘ উত্তর রাংচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর দ্বিতল ভবনের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ আলহাজ্ব কামিজ উদ্দিন আহাম্মেদ ধনু।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার সজীব প্রমুখ।


