|

ভালুকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিতঃ 3:38 pm | September 09, 2019

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও গ্রামের ছালামের বাড়ি থেকে রবিবার রাতে সেলিনা আক্তার (৪৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

নিহতের ছেলে স্বপন জানান, ঘটনার রাতে মায়ের বসত ঘরে গোংগানীর শব্দ পেয়ে ঘরে ঢুকে দেখতে পায় তার মা ফাঁসিতে ঝুলে আছে। পরে তাড়াতাড়ি করে তাকে নীচে নামানোর কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ঘটনার পর নিহতের স্বামী আব্দুছ ছালাম বিষপানে আত্মহত্যার চেষ্ঠা চালায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, বিষয়টি আতœহত্যা নাকি খুন ময়না তদন্তের পর জানা যাবে ।