ভালুকায় সরকারী হালটের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিতঃ 7:12 pm | September 20, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সরকারী হালটের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসি। শুক্রবার দুপুরে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার নিঝুরী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক’শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার নিঝুরী বাঘাডুরা খালপাড় হতে বরাইদ বাজার পর্যন্ত রাস্তাটি স্থানীয় লোকমান এ্যাগ্রো ফার্মের কর্তৃপক্ষ বন্ধ করে দেন। রাস্তাটি সরকারী হালটের উপর ছিলো এবং সরকারী বরাদ্দে মাটি ফেলানোর কাজও হয়েছিলে।
রাস্তাটি বন্ধ করে ফেলায় উপজেলার বরাইদ, রামপুর, নিঝুরী, বগাজান, ছোট লোহাবই ও পাশে ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী কয়তরবাড়ি, লালপুর গ্রামের লোকজন ও স্থানীয় ৬/৭ টি শিল্পপ্রতিষ্ঠান এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা দ্রুত রাস্তাটি খোলে দেয়ার দাবি জানান।

