ভালুকায় নরমাল ডেলিভারীতে তিনটি কণ্যা সন্তান প্রসব
প্রকাশিতঃ 7:18 pm | September 20, 2019
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় নরমাল ডেলিভারীতে তিনটি যমজ কণ্যা সন্তানের জন্ম হয়েছে।মা ও শিশু সবাই সুস্থ।
শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩ নং ভরাডোবা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চাপড়বাড়ী গ্রামের মধ্যপাড়া খাঁন বাড়ীর পুত্র বধু রুমায়ন খাঁনের স্ত্রী মোছাঃ ছালেহার পর পর তিনটি কণ্যা সন্তানের জন্ম হয়েছে।
রুমায়ন খাঁনের পিতা সাবেক মেম্বার শাহজাহান খাঁন দৈনিক জাগরণকে জানান আমার মেজু ছেলের পূর্বে একটি কন্যা সন্তান রয়েছে এবং আজ সকালে তিনটি কণ্য জন্ম দিয়াছে। মা ও নবজাতক তিনজনই সুস্থ আছে। জন্মের পর থেকেই এলাকায় নবজাতকদের দেখার জন্য খাঁন বাড়ীতে আজ সাধারন জনতার উপছে পরা ভীর।
নবজাতকদের দাদা শাহজাহান খাঁন মেম্বার সকলের কাছে সুস্থতা ও দোয়া কামনা করেন।তিনি আরো জানান মা ও বাচ্চাদের সুস্থতার জন্য অতিব জরুরী সূ-চিকিৎসা প্রয়োজন।
নবজাতকদের বাবা মা জানান আমাদের অর্থনৈতিক অবস্থা যদিও ভাল নয় তথাপিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তিনি যেন তাদের সন্তানদের সূস্থতার সহিত বাচিয়ে রাখেন।

