|

ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ 11:41 pm | November 02, 2019

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি আকাশ মন্ডল টুটুলের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সমাজসোবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ এর সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, সংগঠনিক সম্পাদক মো. মোকছেদুর রহমান মামুন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পংকজ দাস ভাস্কর, নাট্য শিল্পি নয়ন নাহা, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ইমন তালুকদার সাগর, ভালুকা হেল্পলাইনের এডমিন রুবলে সরকার, রাজিব আহাম্মেদ, পংকজ সরকার, সুজিত মিত্র, সেলিম মিয়া, তাপস দেবনাথ প্রমুখ।