ভালুকায় আয়কর মেলার উদ্বোধন
প্রকাশিতঃ 3:55 pm | November 17, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কর অঞ্চল ময়মনসিংহ ১৭ সার্কেল ভালুকায় আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ওয়াহেদ টাওয়ারে দুইদিন ব্যাপী ওই মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম.এ. ওয়াহেদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সাদিক হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম প্রমুখ।

