ভালুকায় দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ 11:56 pm | December 09, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে ভালুকা গফরগাঁও সড়কে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন,কর্মসূচি পালিত হয়েছে । মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ।
উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ.আর.এম শামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এড. শওকত আলী, সদস্য আনোয়ারা নীনা মোখলেছুর রহামন মানির, এম.এ মালেক খাঁন উজ্জল, আব্দুর রাজ্জাক প্রমুখ।


