|

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ 7:43 pm | January 13, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত একটি গাড়ি চাপায় মো. দুলাল উদ্দিন (৪০) নামের এক মিষ্টি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ভরাডোবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল উদ্দিন উপজেলার সাতেঙ্গা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে দুলাল তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই আশরাফ উদ্দিন জানান।