|

ভালুকা হেল্পলাইনের উদ্যোগে ৩য় পর্বের কম্বল বিতরণ

প্রকাশিতঃ 5:41 pm | January 15, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকার জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইনের উদ্যোগ ও আয়োজনে ৩য় পর্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসহায় গরিব বয়োবৃদ্ধ প্রায় একশত নারী ও পুরুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অন্যন্নদের মাঝে আর উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খাঁন, রফিক-রাজু স্কুল ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ও এডমিন ইমন তালুকদার সাগর, ভালুকা হেল্পলাইনের এডমিন আসাদুজ্জামান সুমন, আকাশ মন্ডল টুটুল, মিসবাহুল ইসলাম সা‘দ, রুবেল সরকার, আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, শারমিন আক্তার, জেসমিন জেমি, ফাহিমা আক্তার, আক্তার, জহিরুল ইসলাম, প্রত্যায় প্রমুখ।