ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিতঃ 5:46 pm | January 15, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার গাড়াগাঁও গ্রামের নলুয়াকুড়ি ওমর ফারুখ (রাঃ) ইসলামী ক্বওমী মাদরাসা মাঠে ও কাচিনা উচ্চ বিদ্যালয় মাঠে আসহায় গরিব বয়োবৃদ্ধ শীতার্ত প্রায় এক হাজার নারী ও পুরুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্তি সুয়েটার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান মামুন।
শীতবস্ত্র বিতরণে অন্যান্নদের মাঝে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


