|

ভালুকায় কর্মহীণ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামিম

প্রকাশিতঃ 3:53 pm | April 04, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে ভালুকা উপজেলায় কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রদল নেতা শামিম আহাম্মেদ।

শনিবার দিনব্যাপী উপজেলার প্রত্যকটি ইউনিয়নে উপজেলা ছাত্রদলের ভিবিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঘুরে ঘুরে কর্মহীণ হয়ে পড়া অসহায় প্রায় ২শত মানুষের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল পেয়াজ, আলু তুলে দেন। এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান হিমেল, রাসেল ঢালী, নাজমুল হক ডন, জুয়েল ঢালী, সজীব মাহমুদ, মোস্তাক, শাকিব, মাসুদ, ফেরদৌস, রাকিব প্রমুখ।

উপজেলা ছাত্রদল নেতা শামিম আহাম্মেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় এবং ভালুকার গনমানুষের নেতা মোর্শেদ আলম সাহেবের পরামর্শে ভালুকা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও অসহায় মানুষদের কে ত্রাণ বিতরন করছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ভালুকা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আমাদেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’