ভালুকায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ
প্রকাশিতঃ 1:13 am | July 29, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ভালুকা পৌর এলাকায় উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন এর নেতৃত্বে পৌর এলাকায় সাধারন জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহান শরিফ , প্রচার সম্পাদক মো. সাদিকুর রহমান, সহ-সম্পাদক ফয়সাল কবির, সদস্য হৃদয়, অনিক, রাসেল, সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
মাস্ক বিতরণ করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন বলেন, ‘করোনায় আজ সাড়া পৃথিবী অচল হয়ে পরেছে তাই আসুন আমরা সচেতন হই মাস্ক পড়ি সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলি তাহলে আমরা অনেক সফল হব।’

