|

ভালুকা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি অনুমোদন

প্রকাশিতঃ 2:51 pm | July 31, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ভালুকা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই রবিবার এই কমিটি অনুমোদন দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ইঞ্জিঃ মোবারক হোসেন কাজল, বিপ্লবী সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইমতিয়াজ আহমদ বুলবুল।

কমিটিতে ইঞ্জিঃ রাফাত তালুকদারকে সভাপতি এবং ইঞ্জিঃ মিজানুর রহমান মিজানকে সাধারন সম্পাদক করা হয়। ইঞ্জিঃ মো. আসাদুজ্জামান সুমন কে সহঃ সভাপতি, ইঞ্জিঃ নাসির উদ্দিন হুমায়ুন ও ইঞ্জিঃ রাসেল আকন্দ কে যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিঃ জান্নাতুল ফেরদৌস রায়হান কে সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিঃ সাখাওয়াত হোসেন সুমন কে প্রচার সম্পাদক, ইঞ্জিঃ রফিকুল ইসলাম কে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ রুহুল আমিন সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।