ভালুকায় মরহুম মেজর আফসার উদ্দিন আহম্মেদের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিতঃ 1:13 am | September 07, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকায় মহান মুক্তিযোদ্ধে আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার, মরহুম মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রবিবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলার কমান্ড এর আয়োজনে উপজেলার পরিষদ হলরুমে মেজর আফসার উদ্দিন আহম্মেদ এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম মেজর আফসার উদ্দিন আহম্মেদ স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর পিতা।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা উপজেলার ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলার কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, বিশিষ্ট সমাজ সেবক তরুণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ প্রমুখ।

