|

ভালুকায় খাদ্য বান্ধব চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিতঃ 8:32 pm | September 20, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে ভরাডোবা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে এ খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়।

খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং খাদ্য বান্ধব কর্মসূচি (চাল) বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নঈম, কৃষি বিষয়ক সম্পাদক মহসিন খান রতন, সহ দপ্তর সম্পাদক আফতাব আহাম্মেদ মাহাবুব, আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো কামরুল হাসান, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি শরিফুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা নুরে আলম সিদ্দিকি লিটন, ইউপি সদস্য আমিরুল ইসলাম, আঃ জলিল প্রমূখ।