ভালুকায় সড়ক দূর্ঘটনায় দুই ভাই নিহত
প্রকাশিতঃ 4:21 pm | November 09, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায়।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদও উপজেলার নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান(৩৩) ও জুবাইদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, রোববার ভোর রাতে উপজেলার সিডস্টোর বাজারের ঢালী মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা খায় অপর একটি পিকআপ। এতে পিকআপের সামনে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার কওে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে মনিরুজ্জামান ও জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসকগণ।
ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলী বলেন, ‘পিকআপটি জব্দের পর তল্লাশি করে মিষ্টির প্যাকেটে তিন লাখ তের হাজার সাতশ টাকা এবং এক লাখ টাকার একটি চেক পাওয়া যায়। যা লাশের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

