ভালুকায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিতঃ 9:11 pm | November 29, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় মুক্তিরবাজার নিউ স্টার স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আ.লীগ নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী সাদেকুর রহমান তালুকদারের সার্বিক সহযোগীতায় ওই টুর্নামেন্ট উদ্বোধন করেন তালুকদার মটরসের ব্যাবস্থাপনা পরিচালক সায়ন তালুকদার।
তালুকদার মটরসের ব্যাবস্থাপনা পরিচালক সায়ন তালুকদার বলেন, ‘আমার দাদা তফির উদ্দিন তালুকদার যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করে। আমরা অতিতের মতই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এজন্য ভালুকাবাসী দোয়া চাই।’


