ভালুকায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
প্রকাশিতঃ 11:59 pm | March 17, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর– ময়মনসিংহের ভালুকায় মুজিব জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে উথুরা রেঞ্জ কর্মকর্তার উদ্যোগে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৭ই মার্চ বুধবার সন্ধায় রেঞ্জ কর্মকর্তা নুর মোহাম্মদের কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালিত হয়েছে।
আলোচনা সভায় উথুরা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি রবিউল আলম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উথুরা রেঞ্জ কর্মকর্তা নুর মোহাম্মদ, আংগার গাড়া বিটের বিট কর্মকর্তা মোঃ রইস উদ্দিন, উথুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি শামছুল হক চৌধুরী, সহ সভাপতি সাদরুল আলম চৌধুরী পিনু, সহ সভাপতি আঃ জলিল, সখিপুর উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উথুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মফিজ উদ্দিন, উথুরা রেঞ্জের স্টাফ নুর আহাম্মদ, নুর ইসলাম লোকমান হাকিম, এনায়েতপুর বিটের স্টাফ মো: মনসুর আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

