ভালুকায় অসহায় পরিবারের পাশে ছাত্রলীগ নেতা মামুন
প্রকাশিতঃ 5:50 pm | April 19, 2021
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নের ৫ ওয়ার্ডের বাক প্রতিবন্ধী অসহায় সিদ্দিক মিয়ার পরিবারের পাশে দাড়িয়েছেন উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন।
গত শনিবার( ১৭ এপ্রিল) বিকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছুটে যান মামুন এবং অসহায় পরিবারের পাশে থাকবেন সবসময় এই আশ্বাস দেন পরিবারটিকে। এই সময় ছাত্র লীগের সভাপতির সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের সদস্য হৃদয় আহাম্মেদ, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাজিব আহাম্মেদ,সাধারণ সম্পাদক শিব্বির আহাম্মেদ। পরে এই ছাত্র নেতা অসহায় পরিবারের সাথে ইফতার করেন।

