|

ভালুকায় ইউপি ছাত্রলীগ সভাপতির ইফতার ও মাস্ক বিতরণ

প্রকাশিতঃ 12:40 am | April 20, 2021

ওমর ফারুক তালুকদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় অসহায় ও রোজাদার মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়’র নির্দেশে ১৯ এপ্রিল সোমবার সন্ধায় হবিরবাড়ি ইউনিয়নের পাখিরচালা প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. অনিক তালুকদার তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় শতাধীক রোজাদার ও অসহায় মানুষকে ইফতার করান এবং সকলের মাঝেই বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এসময় হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মো. অনিক তালুকদার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ও আমাদের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে অসহায় ও রোজাদার মানুষের মাঝে ইফতার ও বিনামূল্যে মাস্ক বিতরণ করলাম। আগামিকাল সেহেরির খাবার বিতরণ করা হবে এবং রমজান মাস জুরেই রোজাদার ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হবে ইনশাআল্লাহ।