|

ভালুকা সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আজগরের মাস্ক বিতরন

প্রকাশিতঃ 4:10 pm | April 23, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবেলায় গনসচেতনতা তৈরি করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসাবে ভালকা সদর ইউনিয়নে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত কল্পে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে ভালুকা ইনিয়নের বিভিন্ন মসজিদ ও পথচারীদের মাঝে ২৩ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের সময় মাস্ক বিতরন করেন আ’লীগ নেতা সাংবাদিক শাহ্ মো: আলী আজগর।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা সদর ৬নং ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬নং ভালুকা ইউনিয়নের সহ-দপ্তর সম্পাদক।

শাহ্ মো: আলী আজগর জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে আশকা ফকিরবাড়ী, মুন্সিবাড়ী, শেখবাড়ী জামে মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করা হয় । এসময় মসজিদের খতিব, ইমাম, সভাপতি ও সম্পাদকসহ মুসল্লিগন উপস্থিত ছিলেন। নামাজের পর পথচারীদের মাঝেও মাস্ক বিতরণ করা হয়।