শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ভালুকায় দোয়া ও আলোচনা সভা
প্রকাশিতঃ 11:57 pm | July 16, 2021
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির অংশ হিসাবে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট তপু গোপাল ঘোষ প্রমুখ।

