|

ভালুকায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিতঃ 8:17 pm | September 17, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ‘পরিচ্ছন্নতা মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা ওই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন আপ ভালুকার সমন্বায়ক আসাদুজ্জামান সুমন, সহকারী সমন্বায়ক হাবিব জেহাদী, সাখাওয়াত হোসেন সুমন, তানজিনা আক্তার প্রমুখ।