ডাকাতিয়ায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন
প্রকাশিতঃ 10:05 pm | September 29, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারে আওয়ামীলীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়।
পরে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদের আয়োজনে কেক কাটা হয়।
এ সময় আ‘লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

