|

ভালুকায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

প্রকাশিতঃ 11:25 pm | October 03, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ড-২০২১ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ  আবুল কালাম আজাদ।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় ।

এসময় অন্যান্নদের মাঝে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ভালুকা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মাসুদা সুলতানা খানম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।