|

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিতঃ 11:55 am | December 17, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় , মাস্ক বিতরণ ও ওজন পরিমাণ করা হয় ।

ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভরাডোবা যুব সমাজের সভাপতি আনোয়ার হোসাইন, ইত্তেফাকুল উলামা ভরাডোবা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম, ইউপি সদস্য শরীফ হোসেন কিরণ, ভরাডোবা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামছুল হুদা বাবুল,সহকারী শিক্ষক রহমাতুল্লাহ, আশিকুর রহমান মানিক, আশরাফুল ইসলাম মুন্না। এ-সময় উপস্থিত ছিলেন , মাওলানা হাবীব জিহাদী,হাফেজ নাজমুল হক তারাব, জাহিদ, রমিজ,রাকিব,রকি,মুন্না সহ ইত্তেফাকুল উলামার অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত ক্যাম্পেইনে প্রায় তিন শত লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ,ওজন মাপা হয় ও পাঁচ শতাধিক মাস্ক , চকলেট বিতরণ করা হয় ।সার্বিক সহযোগিতায়
রাহিম ইলেকট্রনিক্স, ভরাডোবা যুব সমাজ ও ভালুকা ডক্টরস হাসপাতাল।